
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এই আসনে জামায়াত-সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন।
ঋণখেলাপির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। পরে এ বিষয়ে করা রিট হাইকোর্টে খারিজ হলে আসনটি কার্যত বিএনপিশূন্য হয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেবিদ্বারবাসীর প্রতি অনুরোধ, আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকবেন এবং তাঁর পক্ষে কাজ করবেন।’
দেবিদ্বার পৌর এলাকার বিএনপি সমর্থক আলী আহাম্মদ বলেন, বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আবদুল্লাহ চাপে পড়তে পারেন।
তবে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস আবদুল আউয়াল খান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটনের অবস্থান এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।’
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন ও নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে চাঁদ মিয়া সরকার নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগারচর গ্রামে শাহজাদপুর-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থীদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত, চাঁদাবাজ-মামলাবাজ নেই।
১৫ মিনিট আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের নাগরিকেরা এবার একটি সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ পেয়েছে। এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরী বা জবরদস্তির আশঙ্কা নেই। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি বাজার এলাকায়...
১৮ মিনিট আগে
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপিকে ভোট দিয়ে নিজেদের ‘পাকিস্তান’ প্রমাণের আহ্বান জানিয়েছেন যুবদল নেতা আব্দুল মালেক। গতকাল বুধবার বিকেলে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্বাচনী পথসভায় তিনি এমন আহ্বান জানান।
৩৮ মিনিট আগে