ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বুধবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে শূন্য লাইন হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে জমি থেকে ঘাস কাটতে যান জুয়েল রানা। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরে বৃহস্পতিবার সকালে তাঁর পরিবারের সদস্যরা বিজিবিকে জানান, জুয়েল রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশে কচুরিপানার মধ্যে জুয়েল রানার মৃতদেহ পাওয়া যায়। পাশের খেতে তাঁর ব্যবহৃত প্যান্ট ও শার্ট পাওয়া যায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত জুয়েল রানার শরীরের কয়েকটি স্থানে চামড়া ছুলে যাওয়ার মত ক্ষত রয়েছে। তাঁর মৃত্যু এবং এই ক্ষত আসলে কী কারণে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৩ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে