
রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য (রংপুর-১) রায়হান সিরাজী বলেন, ‘আমি দেশে ছিলাম না, তবুও আমি ইউএনওকে বলেছিলাম যাচাই-বাছাই কমিটিতে সব ধরনের লোককে রাখার জন্য। প্রয়োজন হলে আমাদের দলের (জামায়াত) দুজনকে রাখেন, বিএনপির দুজনকে রাখেন যাতে প্রকৃত ব্যবসায়ীরা নিয়োগ পান।’
রায়হান সিরাজী আরও বলেন, ‘ইউএনও আমাকে বললেন, ওপর থেকে অনেক চাপ আপনাদের কাউকে রাখা যাবে না। আমার প্রশ্ন, ওপর থেকে কার চাপ। কিসের চাপ। সেটাও ইউএনওকে ক্লিয়ার করা প্রয়োজন।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নে সার ডিলার হতে ১৮১ জন আবেদন করেছেন। গত শুক্রবার জেলা সার ও বীজ মনিটরিং কমিটির প্রস্তাবিত তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়।
আবেদনকারীদের অভিযোগ, যথাযথ আবেদন ও প্রয়োজনীয় শর্ত পূরণ করেও তাঁরা তালিকায় স্থান পাননি। তালিকায় রয়েছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা। যাচাই-বাছাই ও পরিদর্শনে তাঁদের গুদামঘরসহ প্রয়োজনীয় কাগজপত্রে কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার পর তাঁরা বাদ পড়েন। এ বিষয়ে তাঁরা একাধিকবার ইউএনও কার্যালয় ও উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি।
কোলকোন্দ ইউনিয়নের শফিকুল ইসলাম ও আব্দুর রহিম, গঙ্গাচড়া সদর ইউনিয়নের আবু সায়েম মিন্টুসহ অর্ধশতাধিক আবেদনকারীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, প্রত্যেকে সরকার নির্ধারিত শর্ত মেনে আবেদন করেছেন। যাচাই-বাছাইয়ের পর গুদামঘর পরিদর্শন করা হয়। তখনো কোনো ত্রুটি ধরা পড়েনি। কিন্তু কাগজপত্র ইউএনওর কার্যালয়ে যাওয়ার পর সবকিছু পাল্টে যায়।
আবেদনকারীরা বলেন, এভাবে নিয়োগ দিয়ে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য করেছে। যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা কখনোই ব্যবসা করেননি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়সংগত সিদ্ধান্ত না হলে প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কমিটির সভাপতি এবং ইউএনও জেসমিন আক্তারের মোবাইল ফোনে কল করে নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। পরে তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।

রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
৫ ঘণ্টা আগে
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
৫ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে...
৫ ঘণ্টা আগে