
সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশারফ হোসেন (৪০) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে তিনি নিহত হন। নিহত মোশারফ উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের হাল ধরতে প্রায় আট বছর আগে মোশারফ সৌদি আরবে যান। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সংসার জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে।
গতকাল ইফতারের আগে বিস্ফোরণের ঘটনা ঘটলেও আজ সেহরির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, পরিচয়সহ মোশারফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোশারফের স্ত্রী কবরী আক্তার বলেন, গতকাল সকালে স্বামীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়। স্বামী জানিয়েছিলেন ঈদের জন্য টাকা পাঠাবেন এবং ছেলেদের জন্য কিছু কিনে দিতে বলেছিলেন। কিন্তু সেটাই যে শেষ কথা হবে, তা ভাবেননি তিনি।
গতকাল রাত ৩টার দিকে মোশারফের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পরিবারটি। তাঁর মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান নানার কোলে বসে চারপাশের মানুষের কান্না দেখছে—এখনো হয়তো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কোনো দিন ফিরবেন না।
নিহতের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী এম জাকির হোসেন বলেন, ‘মোশারফের ক্যাম্পে ইফতারের প্রস্তুতি চলছিল। এমন সময় হঠাৎ একটি বিস্ফোরণে পুরো এলাকা লন্ডভন্ড হয়ে যায়। যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বলে শুনেছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, ‘পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় তিনি প্রবাসে গিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। খবর পেয়ে আমরা সকালে পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৫ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১৯ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৭ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে