
বাগেরহাটের কচুয়ায় মা, ছেলে ও নানিকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের নিকটাত্মীয়। পরকীয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে পুলিশ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার মজিদ হাওলাদারের ছেলে রাজমিস্ত্রি জাহিদুল ইসলাম, সুলতান শেখের ছেলে আসাদুল শেখ এবং বারিক হাওলাদারের ছেলে মোহাম্মদ আরিফ হাওলাদার ওরফে বাবু। তাঁদের কাছ থেকে নিহতদের ব্যবহৃত চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, মরদেহ উদ্ধারের পর থেকেই তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছিল। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রাম থেকে আসাদুল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ হাওলাদার বাবুকেও গ্রেপ্তার করা হয়। এর আগে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাহিদুল ইসলামের সঙ্গে নিহত পরিবারের এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে তাঁর পরিবারে অশান্তি চলছিল। বিষয়টি নিয়ে নিহত মুনিরা বেগমের সঙ্গেও জাহিদুলের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে জাহিদুল ওই পরিবারকে হত্যার পরিকল্পনা করেন এবং পরে আসাদুল ও আরিফকে সঙ্গে নিয়ে হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশের ভাষ্য।
এর আগে ৪ আগস্ট সন্ধ্যায় কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর দুই দিন আগে, ২ আগস্ট বিকেল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হত্যাকাণ্ডের রাতেই নিহত আহাদ হাওলাদারের বড় ভাই ফয়সাল হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন।
নিহত ব্যক্তিরা হলেন চান্দেরখোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার, তার মা মনিরা বেগম ও নানি রাশিদা বেগম। রাশিদা বেগম বাগেরহাট সদর উপজেলার বৃষ্টিপুর গ্রামের মৃত আব্দুর রশীদের স্ত্রী। মরদেহ উদ্ধারের পরদিন ৫ আগস্ট তাদের দাফন করা হয়।

খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
নীলফামারী সদরে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
২২ মিনিট আগে
নেত্রকোনা জেলা শহরের জয়নগর এলাকায় সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের ভেতর থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাছবোঝাই একটি হ্যান্ডট্রলিসহ এক চালককে আটক করে পুলিশ। তবে বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আজ রোববার সন্ধ্যায় থানায় একটি সাধারণ
২৭ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে