
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ কেজি গানপাউডার, কাচ-লোহার পেরেকসহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
নাশকতার উদ্দেশ্যে এসব উপকরণ আনা হয়েছিল বলে ধারণা র্যাবের। এর আগে রোববার উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়া এলাকার একটি আমবাগান থেকে বোমা তৈরির এসব উপকরণ ও সরঞ্জাম জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আমবাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা ও ধূসর রঙের বোমা তৈরির প্রধান উপকরণ ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।
অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, ৩০টি জর্দার কৌটা, ১০টি স্কচটেপ, ১৫টি গ্যাস লাইটার। তবে কাউকে আটক করতে পারেনি র্যাব।
জব্দ করা বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম শিবগঞ্জ থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।

সীতাকুণ্ডে একটি অবৈধ কালো তেলের ডিপোতে অভিযান চালিয়ে ২৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার সিডিএ আবাসিক এলাকায় জনৈক নাসির উদ্দিনের মালিকানাধীন ডিপোতে এই অভিযান চালানো হয়।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সিরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
কুমিল্লা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ১৮ থেকে ৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে মোট ২৫টি শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বর্তমানে ১৫টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
২০ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
২৪ মিনিট আগে