
কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২)—এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘কক্সবাজার জেলার একটি বিদ্যালয় থেকে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে গৌরবের এবং অনুকরণীয় সাফল্য। এই অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম সমানভাবে ভূমিকা রেখেছে।’
মো. হানিফুর রহমান ভূঁইয়া আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিজিবি ও বিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে কাজ করে যাচ্ছে।’
এ সময় শিক্ষকেরা বলেন, ‘এ অর্জন শুধু ১৪ শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়, অভিভাবক ও সমগ্র টেকনাফবাসীর জন্য গর্বের। ভবিষ্যতেও এই শিক্ষাপ্রতিষ্ঠান আরও বেশি মেধাবী শিক্ষার্থী গড়ে তুলে জেলার শিক্ষা অঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
সবশেষ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর থেকে বেদবাড়ীয়া সড়কের একটি অংশ টানা বৃষ্টিতে ভেঙে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। উপজেলা প্রকৌশলী ও ইউএনও দ্রুত সংস্কারের উদ্যোগের কথা বলেছেন।
৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৩৯৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৪টি যানবাহন রেকার করা হয়েছে।
১১ মিনিট আগে
আগামী ৫ ও ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল-সমাবেশ রুখতে নজরদারি বাড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
১৩ মিনিট আগে
আদালতে মামলা করার আগেই আপসযোগ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যশোরসহ দেশের ১০টি জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার যশোর জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ভার্চুয়াল যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
১৬ মিনিট আগে