বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (প্রতিকল্প) আয়েশা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি বাতিল করা হয়।
অফিস আদেশে বলা হয়, যেহেতু বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ নির্বাচন আইন ও বিধি মোতাবেক পরিচালিত হয়নি। বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চলমান অস্থিরতা ও অসন্তোষ দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ বাণিজ্য বিধিমালা ২০২৫ ও সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক। সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়ে অবহিত করতে বলা হয়েছে।
গত ১৭ মে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ৯ জুলাই নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের ৫ দিনের মধ্যে কমিটি বাতিল করল মন্ত্রণালয়।

পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ শেষ হয়েছে দুই বছর আগে। এই প্রকল্পে ব্যয় ৪৭৫ কোটি টাকা। তবে বছর না যেতেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং সড়ক দেবে গর্তের মতো হয়েছে।
২৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ভুক্তভোগী শাবানা বেগম বাদী হয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)|
২ ঘণ্টা আগে