
নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশ থেকে আক্তারুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের আইসাতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে আক্তারুজ্জামান বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে তিনি কীভাবে ওই স্থানে এলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
৪ মিনিট আগে
ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম দ্বার পদ্মাসেতু রেলপথে নতুন আতঙ্ক তৈরি হচ্ছে রেললাইনের যন্ত্রাংশ চুরির ফলে। একাধিক বার চুরি হয়েছে এই রেলপথের সিগন্যাল ব্যবস্থার মূল্যবান যন্ত্রাংশ। ফলে এই ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিগন্যাল ব্যবস্থা ব্যাহত হওয়ায় ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন চলাচল
৯ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ-সংলগ্ন মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে