
রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাইশা খাতুন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।
মারা যাওয়া শিশু মাইশার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়।
ডা. শেখ শামীম আহমেদ জানান, গত শনিবার ভোরে শিশুটিকে গুরুতর অবস্থায় রামেকে ভর্তি করা হয়েছিল। ডেঙ্গু শক সিনড্রোমে শিশু মাইশার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। বর্তমানে হাসপাতালটিতে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ডেসটিনির উপজেলার প্রতিনিধি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
২ মিনিট আগে
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
৮ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় একটি বটগাছের নিচে বস্তার ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
অর্থ আত্মসাৎ মামলায় প্রাইম ব্যাংক খুলনা শাখার দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৩ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৬১ টাকা ২৯ পয়সা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে অনুপস্থিত ছিলেন।
১৯ মিনিট আগে