
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬, ওয়ারী বিভাগ থেকে, মতিঝিল বিভাগ থেকে ৪৫, তেজগাঁও বিভাগ থেকে ৫৯, মিরপুর বিভাগ থেকে ১২০, গুলশান বিভাগ থেকে ৩২, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা; ২ হাজার ২৯০ ইয়াবা; দরজা ও জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেমের টুকরা; একটি চাকু; একটি অ্যান্টিকাটার; পাঁচটি মোবাইল ফোন; একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ, বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
৩২ মিনিট আগে
টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পতেঙ্গা, কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন নগরবাসী, বিশেষ করে অফিসগামী ব্যক্তিরা।
৪০ মিনিট আগে
টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচির বিভিন্ন পর্যটনকেন্দ্রে আটকা পড়া শতাধিক পর্যটক অক্ষত অবস্থায় উপজেলা সদরে পৌঁছেছেন। জেলা প্রশাসন ১০ জুলাই পর্যন্ত ৭ উপজেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। সাঙ্গু নদীর তীব্র স্রোত ও পাহাড়ধসের ঝুঁকিতে নৌযোগাযোগও বন্ধ রয়েছে।
৪৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী স্বামীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তির নাম আরিফুর রহমান (৮০)। তিনি উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী অভিযুক্ত শেফালি বেগমকে (৫৫) জিজ্ঞাসাবাদের
১ ঘণ্টা আগে