
গাজীপুর মহানগরীর পুবাইল গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে পুবাইল থানাধীন মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রুজুকা বেগম শেরপুর জেলার শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তাঁরা গাজীপুর মহানগরীর সদর থানার সালনা বাজার এলাকার জনৈক মোস্তফার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ওই মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুবাইল থানার এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। শিশু ইয়ামনিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে চলে যায়। বর্তমানে মা ও মেয়ের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু হয়েছে। এ জরিপ চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম...
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষ’ লোগো ও আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান ব্যবহারের ঘটনায় কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অধ্যক্ষকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে বিতর্কিত এই ফরম ছাপানো ও বিতরণের
১ ঘণ্টা আগে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই। একনেকে প্রকল্প অনুমোদনের সময় আমাদের টেকনিশিয়ানরা সংশ্লিষ্ট প্রকল্পটি কতটুকু টেকসই হবে...
২ ঘণ্টা আগে