
জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য প্লট বরাদ্দ দেওয়ার নিয়ম থাকলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে কর্মরত ১৫ জন গাড়িচালককে ‘বিশেষ বিবেচনায়’ রাজধানীর কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়।
গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক অভিযানে এমন তথ্যই উঠে এসেছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
ওই ১৫ চালক প্লট আদৌ পেয়েছিলেন কি না, তা অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি অভিযান-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা বলেন, ‘সম্ভবত তারা পেয়েছে। কারণ, সেই সময় শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। না পাওয়ার কারণ দেখি না। তবে নিশ্চিতভাবে বলতে পারছি না।’
দুদক সূত্রে জানা গেছে, সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য ঝিলমিল আবাসিক প্রকল্পে শতাধিক প্লট বরাদ্দ দেওয়া হয়। এরই অংশ হিসেবে ১৫ জন চালকের নামে প্লট বরাদ্দে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজউককে নির্দেশ দেওয়া হয়। বিশেষ বিবেচনায় ঝিলমিল প্রকল্পে তিন ও পাঁচ কাঠা করে প্লট বরাদ্দের অনুরোধ জানানো হয়।
২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে রাজউক চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ১৫ জন গাড়িচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দের অনুমতি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, প্রতি দুজন চালকের অনুকূলে একটি করে তিন কাঠার প্লট এবং তিনজন চালকের অনুকূলে একটি পাঁচ কাঠার প্লট বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাড়িচালকেরা হলেন ভিভিআইপি চালক মো. সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, ভিভিআইপি অ্যাম্বুলেন্সচালক মো. নূরুল ইসলাম লিটন, মুখ্য সচিবের গাড়িচালক মো. রাজন মাদবর, সচিবের গাড়িচালক মো. মাহবুব হোসেন, একান্ত সচিব-১-এর চালক মো. শাহীন, একান্ত সচিব-২-এর চালক মো. মতিউর রহমান, সহকারী একান্ত সচিব-১-এর চালক মো. নূর হোসেন ব্যাপারী, সহকারী একান্ত সচিব-২-এর চালক মো. বোরহান উদ্দিন, বিশেষ সহকারীর (মশিউর রহমান হুমায়ুন) চালক মো. বেলাল হোসেন, চিফ ফটোগ্রাফারের চালক মো. মিজানুর রহমান, প্রটোকল অফিসার-১-এর চালক মো. বাচ্চু হাওলাদার, নথিপত্র পরিবহনকারী চালক মো. নুরুল আলম, বিশেষ সহকারীর (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) চালক মো. নুরনবী (ইমন) এবং প্রটোকল অফিসার-২-এর গাড়িচালক মো. শাহীন।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, রাজউকের পূর্বাচলে প্লট বরাদ্দ-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করছে দুদকের একটি দল। ২০০৯ সালের বরাদ্দ নীতিমালার আলোকে মোট ৯৩৪টি প্লট বরাদ্দ করা হয়েছে বলে জানতে পারে দলটি।
দুদক বলছে, প্রাথমিক বিশ্লেষণে নীতিমালার ১৩/এ ধারা যথাযথভাবে অনুসরণ না করার পাশাপাশি একাধিক অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দলটি। রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে তারা।

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
২ ঘণ্টা আগে
দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৪ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৪ ঘণ্টা আগে