
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘আন্তঃবিভাগ ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৬’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সীমিত সক্ষমতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ বজায় রাখা হবে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।’
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করে দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে আধুনিক জিমনেশিয়াম, অডিটোরিয়ামসহ প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের জীবনে শৃঙ্খলা ও সুন্দর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে বলেও তিনি মন্তব্য করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিরাজিস সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।
আরও বক্তব্য দেন সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এবারের প্রতিযোগিতায় দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে ছাত্রছাত্রী মিলিয়ে শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন।

বর্ষার পানি এখনো পুরোপুরি নামেনি। বিস্তীর্ণ জলরাশির বুক চিরে ছুটে চলছে নৌকা। চারদিকে পানি, দূরে ভেসে থাকা গ্রাম, খোলা আকাশ আর হাওরের নির্মল প্রকৃতি—সব মিলিয়ে কিশোরগঞ্জের হাওর এখনো পর্যটকদের টানছে। তবে এই সৌন্দর্যের পাশাপাশি হাওর ভ্রমণে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
৩ মিনিট আগে
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে প্রায় ৩ লাখ ৮৬ হাজার টাকার বকেয়া ভূমি উন্নয়ন কর ও জরিমানা কমিয়ে ৬ হাজার ৫৭৯ টাকা করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
৩ মিনিট আগে
জয়পুরহাটে অষ্টম-নবম শতকের একটি প্রাচীন বেলেপাথরের পিলারের অংশবিশেষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ২০ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাথরটির ওজন প্রায় ৩২০ কেজি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে
৬ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায়চালিত বাস ‘শানে খোদা’র ধাক্কায় আইন বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা গেছেন। এ ঘটনায় প্রতিবাদে আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। এ সময় তাঁরা নিহতের পরিবারকে
২৮ মিনিট আগে