
রাজধানীর কলাবাগান ক্রিসেন্ট রোডের একটি হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগান ক্রিসেন্ট রোডের ৫ তলা ভবনের নিচতলার হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকালে হোস্টেলের মালিক নয়ন মিয়ার কাছ থেকে খবর পেয়ে পুলিশ ৭২ নম্বর ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে যায়। সেখানে দরজা ভেঙে পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন ওই শিক্ষার্থী।
এসআই লিজা আক্তার আরও জানান, পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডানের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে পিংকিসহ তিনজন থাকতেন। বাকি দুজন ছুটিতে গ্রামের বাড়িতে আছেন।

উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে