
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়ের অসহযোগিতামূলক আচরণ ও দায়িত্বে অবহেলা, বহির্বিভাগে দীর্ঘ অপেক্ষা, ওয়ার্ড ও শৌচাগারে অপরিচ্ছন্নতা, খাবারের নিম্নমান এবং চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড রাউন্ড না করার কারণে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। হৃদ্রোগ ও স্ট্রোকসহ গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা সংকট, জরুরি বিভাগে প্রয়োজনীয় উপকরণের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা যন্ত্রপাতি অচল থাকার বিষয়ও তুলে ধরা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, হাসপাতালের দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনলেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালের নিরাপত্তায় থাকা কিছু আনসার সদস্যের অসৌজন্যমূলক আচরণ এবং অসাধু চক্রের সঙ্গে আঁতাতের অভিযোগও করা হয়।
ছাত্রদলের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—২৪ ঘণ্টার অভিযোগ ব্যবস্থাপনা চালু, বহির্বিভাগে সেবার সক্ষমতা বাড়ানো, চিকিৎসকদের নিয়মিত ওয়ার্ড রাউন্ড নিশ্চিত করা, হাসপাতালকে দালাল ও সিন্ডিকেটমুক্ত করতে অভিযান, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ বিভাগে শয্যা বাড়ানো, অচল যন্ত্রপাতি সচল করা, নিরাপত্তা জোরদার এবং নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা।
স্মারকলিপি গ্রহণের পর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলাম দাবিগুলো গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন—রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্যসচিব ইমাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির প্রমুখ।

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১২ জন খণ্ডকালীন শিক্ষককে ২১ মাসের বকেয়া বেতন পরিশোধ না করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন প্রেসক্লাবে এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে।
১ মিনিট আগে
মহড়া পরিদর্শনকালে বেবিচক চেয়ারম্যান বলেন, বিমানবন্দর ও এভিয়েশনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক অবকাঠামো ও সরঞ্জামের পাশাপাশি প্রশিক্ষিত জনবল এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি...
৭ মিনিট আগে
খুলনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী ইয়াসীন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদা
১০ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত যুবক পলাশ মিয়া (২৭) মারা গেছেন। আজ বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হারাগাছ থানায় একটি হত্যা মামলা হয়েছে।
১২ মিনিট আগে