
টাঙ্গাইলের মির্জাপুরে কৌশলে বিভ্রান্তি সৃষ্টি করে বিকাশের দোকান থেকে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। আজ বুধবার সকাল ১০টা ৩৭ মিনিট থেকে ১০টা ৪২ মিনিটের মধ্যে কলেজ রোডের পুরাতন শহীদ মিনারসংলগ্ন সিটিসেল গ্রাহকসেবা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দোকানটির মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। ওই সময় আরও একজন দোকানে প্রবেশ করেন। তিনি দোকানের মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখে সেগুলো কার, এমন প্রশ্ন করেন।
একপর্যায়ে মেঝেতে পড়ে থাকা কার্ডগুলো দেখার জন্য দোকানমালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নিচু হয়ে ঝুঁকে পড়েন। এ সুযোগে প্রতারক চক্রের সদস্যরা ক্যাশে থাকা নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্রুত সটকে পড়েন বলে অভিযোগ করেন দোকানমালিক।
জাকির হোসেন বলেন, পুরো ঘটনাটি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে। পরে ক্যাশে টাকা না থাকার বিষয়টি বুঝতে পেরে তিনি পুলিশকে জানান।
ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মির্জাপুর থানার উপপরিদর্শক রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
উপপরিদর্শক রায়হান আরও জানান, প্রতারকদের গ্রেপ্তার এবং হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী। নিহত ব্যক্তিরা হলেন পলাশ ও ওবায়দুল।
১ ঘণ্টা আগে
খুলনা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তিনি নিজেই কার্যালয়ে ফিরে আসেন। তবে অপহরণের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেছেন, একটি সমস্যার কথা বলে কয়েকজন তাঁকে কথা বলতে নিয়ে গিয়েছিলেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত রিকশার গ্যারেজ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের সন্দেহে থানায় ফোন করলে পরিচয় যাচাইয়ের পর তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
আলোচিত অর্থ পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৪৮ জনের বিরুদ্ধে ৮৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলায় চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড থেকে নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ঋণের অর্থ আত্মসাতের মামলায়
১ ঘণ্টা আগে