পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ছয় নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতারা হলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম রিপন, আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, মো. মাহমুদ হাসান সোনামণি ও সদস্য মতিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, ‘আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে থাকতে হবে এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়া যাবে না। সেই কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদীর ৬ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
স্থানীয় যুবদলের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে যুবদলের ওই ছয় নেতা বিএনপি থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের টিম গতকাল রোববার ঈশ্বরদী উপজেলায় সরেজমিন তদন্তে আসে। তদন্ত শেষে তারা ঢাকায় ফিরে যায়। আজ কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ওই ছয় নেতা-কর্মীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা। তাঁর বাসা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও দুই লাখ টাকা চুরি করেছে তাঁরই আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)।
১ ঘণ্টা আগে
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফিরোজ হায়দার লাভলু। তাঁর দাবি, নির্বাচনী জনসভায় যোগদানের সময় তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়েছে
২ ঘণ্টা আগে
ভোলায় ভুল চিকিৎসায় ফারিয়া আক্তার (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি বেসরকারি ক্লিনিকে হামলা ও ভাঙচুর করেছেন নিহত নারীর স্বজনেরা।
২ ঘণ্টা আগে
ঢাকা-১২ আসনে বিএনপি-সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হকের নির্বাচনী মিছিলে অতর্কিত হামলা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে