
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার রাজনীতি বিএনপি কখনো সমর্থন করে না। বিএনপি বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাসী নয়; দলটি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে একাধিক রাজনৈতিক দল, ভিন্নমত ও সমালোচনার সুযোগ থাকবে।
এস এম জিলানী বলেন, ‘আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল, সেখানে বিএনপি যোগ দেয়নি। এ কারণে একটি পক্ষ আমাদের আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছে। অথচ বিএনপি আন্দোলনে না গেলেও অন্তর্বর্তী সরকার তাদের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী আরও বলেন, ‘আমি এর আগেও এই আসন থেকে দুবার নির্বাচন করেছি। কিন্তু তখন ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার মতো পরিবেশ ছিল না। এখন একটি পরিবর্তিত পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’ তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে এস এম জিলানী বলেন, ‘আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না; আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। একবার সুযোগ দিলে আপনাদের সঙ্গে আলোচনা করেই এলাকার উন্নয়ন করব।’ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচিত হলে মাদক নির্মূলের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করব।’
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতারা বক্তব্য দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
৮ মিনিট আগে
বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতীক) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদেশি একটি মোবাইল ফোন নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
সরেজমিনে দেখা যায়, বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসের টেবিলের ওপর রাখা কাপড় ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
২ ঘণ্টা আগে