
দেশের বাইরে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী আরাফাত, তাঁর স্ত্রী শারমিন মুশতারীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আরাফাত ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা। পরে দীর্ঘদিন কমিশনশূন্য থাকায় প্রায় দেড় বছর পর নিষেধাজ্ঞা আবেদনটি আদালতে দাখিলের জন্য কমিশন অনুমোদন দিয়েছে।
মোহাম্মদ আলী আরাফাত দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ওই বছরের ১২ আগস্ট আরাফাত, তাঁর স্ত্রী ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মাননা ফলকে সাবেক এই প্রতিমন্ত্রীকে ‘পলাতক’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী আবুল খায়ের (৪৫)। ডান পায়ের তালুতে ফোড়া হওয়ায় গত রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে আহত হন তিনি।
৫ মিনিট আগে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। অর্থ ছাড়, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর কাছে নথিপত্র চেয়েছে কমিশন...
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে