
ফিলিপাইন থেকে পরিচালিত একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল রোববার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মেহেদি হাসান মুরারীদহ গ্রামের জামির হোসেন মণ্ডলের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, মেহেদি ফিলিপাইনভিত্তিক ‘বাংলাউইন’ নামক জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করতেন। ইমরান জাকারিয়া জানান, দীর্ঘদিন ধরেই সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেদির ওপর নজর রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান ও হাফিজুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। আটকের পর মেহেদির বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর শুরু হওয়া এ অভিযানে কিছু জায়গায় বাধা এলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের দিন উচ্ছেদ করা বেশির ভাগ স্থানেও নতুন করে দখল বসেনি বলে জানিয়েছে
৪০ মিনিট আগে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায়
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা যায় মর্মে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামি এ মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে...
১ ঘণ্টা আগে
ভাড়াসংকট ও লোকসানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ই-কার সেবা বন্ধ হয়ে গেছে। চালকদের দাবি, দৈনিক নির্ধারিত অর্থ পরিশোধের পর আয় না থাকায় এই সেবা টিকিয়ে রাখা তাঁদের পক্ষে সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে