
নওগাঁর ধামইরহাটের টিএনটি এলাকার ভাই ভাই বেডিং স্টোরের সামনে থেকে চুরি হওয়া একটি ট্রাক ঢাকার মধুমতী মডেল টাউন থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট বাকিদেরও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে। আজ রোববার দুপুরে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার দক্ষিণ চকযদু এলাকার আব্দুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)। উদ্ধার করা ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতে হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
ওসি ইমাম জাফর বলেন, ‘শনিবার (১৯ জুলাই) ভোরে উপজেলার টিএনটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হলে ওই চক্রের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শনিবার (২৬ জুলাই) ভোরে ঢাকার মধুমতী মডেল টাউন থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।’
ওসি আরও বলেন, ‘এই চক্র দলবদ্ধভাবে কাজ করে। একজন চুরি করার পর হাত বদল করে অন্য একজনকে দেয়। তারা আবার কিছু দূর গিয়ে আরেকজনকে দেয়। গাড়ির নম্বরপ্লেট পরিবর্তন করে। এভাবে চুরি করা ট্রাকটি হাতবদলের মধ্য দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পরে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে সেই অর্থ তাঁরা সংগ্রহ করত।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে