
রাস্তা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ শুরু করে তা ফেলে রেখে জনভোগান্তি সৃষ্টি করা ঠিকাদারদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শিবালয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
এস এ জিন্নাহ কবীর বলেন, উন্নয়নের নামে চলাচলের উপযোগী রাস্তা ভেঙে অপরিকল্পিতভাবে কাজ ফেলে রাখায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা, সেতু কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজ শুরু করে তা শেষ না করে যারা পালিয়ে বেড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
তিনি বলেন, উন্নয়নকাজ কোনোভাবেই দীর্ঘদিন ফেলে রাখা যাবে না। কাজের কারণে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। জনগণের দুর্ভোগ কমাতে কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করার ওপরও গুরুত্ব দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার। এ সময় শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম, হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ, নৌ থানার ওসি মো. শাহদাত, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা সুজাউদ্দিন বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিখিল চন্দ্র মালো, সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, শিবালয় সর্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র নাথ, নয়াবাড়ী বড়বাড়ি সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক উজ্জ্বল কুমার চৌধুরী, উথুলী সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দীপেন্দ বাবু, মহাদেবপুর ইউনিয়ন পূজা কমিটির চঞ্চল মুখার্জিসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ বছর শিবালয় উপজেলায় ৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে সভায় আলোচনা করা হয়।

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।
২ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
১৪ মিনিট আগে
ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা বৃদ্ধা মা কিছুদিন আগে তাঁর বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিলে ওই তরুণীর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর ওই তরুণী তাঁর মায়ের কাছে ইঙ্গিতে অভিযুক্তদের নাম জানান।
১৯ মিনিট আগে
রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের সাবেক পরিচালক আমীর আলীর দায়িত্বকালে এমপিওভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের দুজনের এমপিও-সংক্রান্ত নথি যাচাই করে এ তথ্য জানায় দুদক।
২২ মিনিট আগে