Ajker Patrika

সাতক্ষীরায় মারধরের শিকার দুই সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মারধরের শিকার দুই সাংবাদিককে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মারধরের শিকার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আজ সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান।

এর আগে গত শনিবার দুপুরে সংবাদ প্রকাশ-সংক্রান্ত শত্রুতার জেরে মব সৃষ্টি করে দুই সাংবাদিককে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

নির্যাতনের শিকার সাংবাদিকেরা হলেন দৈনিক সোনালী কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মাসুদ হাসান মনি ও দৈনিক সাতক্ষীরার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল ইসলাম।

জানা গেছে, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় সরকারি জমিতে বিধি ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ওঠে জনৈক ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম সরেজমিনে গত শনিবার ‍দুপুরে নতুন নির্মাণ করা দোকানে যান। সরকারি জমির ভুয়া মালিক নিরঞ্জন দাস কাগজপত্র দেখানোর কথা বলে সাংবাদিকদের তাঁর নিজস্ব রাখি বস্ত্রালয়ে ডেকে নেন। কিছুক্ষণের মধ্যে সেখানে সদলবলে হাজির হন সার ও বীজের ডিলার জামালউদ্দীন। মাসখানেক আগে নিজ এলাকায় বরাদ্দ করা ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারকালে ভিডিও রিপোর্ট করেন মাসুদ হাসান মনি। পুরোনো সেই রাগ থেকে ১০-১২ জন ব্যক্তিকে জড়ো করে শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে বেধড়ক মারধর করেন জামাল।

পরে সাংবাদিকদের অবস্থা আশঙ্কাজনক হলে জামাল পুলিশে খবর দেন। খবর পেয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাঁদের আটক করে থানা হেফাজতে নেন।

এদিকে এ ঘটনায় মামলা দিতে চাননি নিরঞ্জন দাস। রাতে পাটকেলঘাটা থানার ওসি তাঁকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন। পরে মামলা দিলে আজ সাতক্ষীরা আদালতে দুই সাংবাদিককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে পাটকেলঘাটা বাজারের সার ও বীজ ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, ‘আমাকে নিরঞ্জন দাস তাঁর দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি তাদের সামান্য মেরেছি। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়।’

নিরঞ্জন দাস বলেন, ‘আমি একজনের কাছ থেকে স্ট্যাম্প করেছি। পাকা দোকান করা যায় কি না, অতটা বুঝি না।’ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি জানান, বাদীকে পুলিশ চাপ দিয়ে মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়। মবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। আর রিমান্ড চাওয়ার বিষয়টি নরমাল প্রক্রিয়া বলে জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, মব সন্ত্রাস করে দুজন সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বিষয়টি দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পরিচয়

যুদ্ধ এড়াতে পরমাণু ইস্যুতে ছাড়ে প্রস্তুত, বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে যা চাইছে ইরান

বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ভারতে পণ্ডিত ও ধনাঢ্য দুই ব্যক্তির ইসলাম গ্রহণ নয়, ঘটনা উল্টো

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত