
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোররাতে শেওড়াতলা সীমান্ত দিয়ে তাদের পুশ ইনের চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়।
আজ শুক্রবার বেলা ২টা ৩২ মিনিটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাংনীর শেওড়াতলা বিওপির সীমান্ত পিলার ১৪৪/৪-এসের কাছে ভারতীয় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বিষয়টি শনাক্ত করে। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিএসএফের পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম চলছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।
বিজিবি জানায়, আজ সকাল ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে বিজয় মাঠপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান। বিশেষ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তিরা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে রয়েছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি আজকের পত্রিকাকে বলেন, গাংনীর শেওড়াতলা সীমান্ত দিয়ে শিশুসহ চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাংকঋণ পরিশোধ না করায় চেক ডিজঅনারের মামলায় মো. তারিকুল ইসলাম তারেক (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. তারিকুল ইসলাম তারেক উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. আবদুল জব্বার মিয়ার ছেলে ও শোভাগঞ্জ বাজারস্থ মেসার্স আব্দুর জব্বার...
১৪ মিনিট আগে
সিলেটে আগামী সোমবার থেকে টিকিটের নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের অমিল থাকলে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি রোধে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক.....
১৪ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সাতটি....
২০ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা
২১ মিনিট আগে