প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে জামিন দেন। রাজধানীর গুলশান থানায় দায়ের করা এই মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন ববি। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স রাজধানীর গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।
অন্য আসামিরা হলেন—বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলার বিবরণে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের যোগাযোগ করে তাঁর কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে টালবাহানা করেন। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তাঁরা কোনো টাকা দিবেন না বলে জানিয়ে দেন। তাঁকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেন আসামিরা।
আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলী, যশোবন্তপুর ও কালিশংকরপুর হতে ঝামা যাওয়ার একমাত্র জনগুরুত্বপূর্ণ সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও প্রবল স্রোতে ইতিমধ্যে সড়কের একটি বড় অংশ ধসে নদীগর্ভে চলে গেছে। এতে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে এবং চরম দুর
১৪ মিনিট আগে
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল করিম তাঁদের অনুসরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ঝুমুর বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে জখম করেন রেজাউল...
২৩ মিনিট আগে
২ জুলাই এনজিও থেকে ঋণ উত্তোলনের কথা বলে বাড়ি থেকে বের হন রিজাউলের স্ত্রী পিয়া খাতুন। একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনও করেন তিনি। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে সন্ধান না পেয়ে ৪ জুলাই মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে ভুক্তভোগী পরিবার। স্ত্রীর সন্ধান না পেয়ে ক্ষোভ আর হতাশায় দুই বছর
৩০ মিনিট আগে
চট্টগ্রামের চকবাজারে চাঁদার দাবিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থসহ মালামাল লুটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে চকবাজার থানাধীন চন্দনপুরা এলাকায় ওই হামলার ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগর পুলিশ ও র্যাবের পৃথক সাঁড়াশ
৪২ মিনিট আগে