
ইশরাক হোসেনের শপথের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে আজও বন্ধ নগর ভবনের কার্যক্রম ও সেবা।
আজ রোববার সকাল থেকেই জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা নগর ভবনের নিচতলায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেবাপ্রার্থীরা এসে ফিরে যাচ্ছেন।
অবস্থানকারীরা বলেন, ইশরাক হোসেন আদালতের সিদ্ধান্তে মেয়র হয়েছেন, তাঁকে অতি দ্রুত শপথ পড়ানো হোক। তা না হলে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন এভাবেই অচল থাকবে। তাঁরা ইশরাক হোসেনের শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজকেও আমাদের অবস্থান ও কর্মবিরতি চলমান। আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা চাই দ্রুত শপথ দেওয়া হোক। তাহলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব।
নগর ভবনের কার্যক্রম ও সেবা বন্ধ থাকায় আজও অনেক সেবাপ্রার্থী এসেছেন সেবা নিতে। জন্ম সনদ, মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স ফি জমাদানসহ নানা গুরুত্বপূর্ণ কাজে এসে তাঁদের ফিরে যেতে হচ্ছে।
আজ টানা অষ্টম দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে গত ১৫ মে তালা দেওয়া হয় নগর ভবনে। পরে সেদিন ওই তালা খুলেও দেওয়া হয়। তারপর গত ১৭ মে থেকে টানা অবরুদ্ধ নগর ভবন।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত ৯ দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তাঁর সমর্থকেরা। ইশরাককে মেয়র হিসেবে শপথ নেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে করা রিট উচ্চ আদালত খারিজ করার পর ইশরাক আন্দোলন স্থগিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বাদী যখন নিউমার্কেট এলাকায় ছিলেন, তখন আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। শিক্ষার্থীরা গলিতে লুকানোর চেষ্টা করলে সাংবাদিকেরা তাঁদের মারধর করেন এবং আওয়ামী লীগের নেতাদের হাতে তুলে দেন।
২২ মিনিট আগে
নেত্রকোনার আটপাড়া উপজেলায় মাদক সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা দেওয়ায় সেকান্দার আলী (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় তাঁর স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
২ ঘণ্টা আগে