
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ মারা গেছেন। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে অসুস্থ হয়ে পড়েন ওসি রাজিব আল রশীদ। রাতে তাঁকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় পরে তাঁকে খুলনা হেলথকেয়ার ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রামপাল থানা প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
বাদ জোহর খুলনার রূপসা উপজেলার আইচগাতী এলাকায় তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর রহমান বলেন, রামপাল থানার ওসি রাজিব আল রশীদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল বুধবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা হেলথকেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জামিলুর রহমান আরও বলেন, পুলিশের রীতিনীতি অনুযায়ী তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার পুলিশ সদস্যরা অংশ নিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ নিজ বাড়ি রূপসার আইচগাতীতে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী এলাকা থেকে আমির হোসেন (২৬) নামের এক বাস-হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সংলগ্ন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১১ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরের পাওয়ার হাউস মোড়সংলগ্ন কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
২০ মিনিট আগে
সময় যত গড়াচ্ছিল, কূপের ভেতরে থাকা কুকুরটির অবস্থাও তত সংকটাপন্ন হয়ে পড়ছিল। খবর ছড়িয়ে পড়লে গ্রামের অধিকাংশ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। কেউ দড়ি, কেউ বালতি, আবার কেউ মই নিয়ে আসেন। একটি অসহায় প্রাণকে বাঁচাতে তখন পুরো গ্রামের মানুষ একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
২৩ মিনিট আগে