
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ছবি টাঙিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়।
আজ ১৬ আগস্ট (শনিবার) বিকেল ৫টায় ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্টদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।
আয়োজকদের একটি ব্যানারে লেখা ছিল ‘কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন’; ‘শহীদের রক্তকে তাচ্ছিল্য করে গণহত্যার পক্ষে বৈধতা উৎপাদন করে এদের চিনে রাখুন।’
আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের নাম-সংবলিত পোস্টারে জুতা নিক্ষেপ করে। এ তালিকায় চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শমি কায়সার, শম্পা রেজা, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, শাকিব খান, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন, সংগীতশিল্পী লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, নাট্যকার সুমন আনোয়ারসহ আরও অনেকে রয়েছেন।
এ ছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন এবং ক্রিকেটার সাকিব আল হাসানের নামও এ তালিকায় যুক্ত রয়েছে।
উল্লেখ্য, গতকাল ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে শোক পালন করে ফেসবুকে পোস্ট দেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাকিব খানের ফেসবুক পোস্টটি। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী উজ্জ্বল মিয়া (৩২) নামের এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে আনেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকার বিয়ের দিনে রাকিব প্রামাণিক নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি ওই তরুণীকে অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছে জেনে তিনি তরুণীর পরিবারকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে রাকিব আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
১২ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে তিস্তা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় দহগ্রাম ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে চলাচল বন্ধ হয়ে গেছে। এতে প্রায় দুই হাজার পরিবার দুর্ভোগে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে এই আকস্মিক বন্যার দেখা দেয়। বন্যায় ইউনিয়নের অনন্ত ১০টি এলাকা প্লাবিত হয়েছে। আজ সকাল থেকে বেলা
৩২ মিনিট আগে
দেশের পরিচিত বাইসাইকেল ট্রাভেলার ও সমাজসেবক, রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তরুণ অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা এবার শুরু করতে যাচ্ছেন দুঃসাহসিক আন্তর্জাতিক সাইকেল অভিযান। সার্ক স্টিকার ভিসা হাতে পাওয়ার পর আগামী ১৪ আগস্ট কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে সাইকেলে নেপালের উদ্দেশে যাত্রা করবেন তিন
৩৫ মিনিট আগে