
সানিলা জাহান জুঁই (২৮), গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফরিদুল ইসলামের স্ত্রী। তাঁর শখ বিড়াল পোষা। আগে থেকে তাঁর একটি মাদি বিড়াল ছিল। সেটির সঙ্গে জুটি করতে আরেকটি পুরুষ বিড়াল খুঁজছিলেন। এ সময় অনলাইনে বিড়াল বিক্রির একটি বিজ্ঞাপন তাঁর নজরে আসে।
বিজ্ঞাপন দেখে তিনি রাজধানীর মালিবাগ সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের দ্বীন ইসলাম মাজেদ ও রাফসান নামের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা একটি বিড়াল দেখিয়ে এর দাম ৬২ হাজার টাকা বলে জানান। ওই দামে বিড়ালটি কিনতে জুঁই প্রথমে ২ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন।
পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিড়ালটি পাঠানো হয়। কুরিয়ার থেকে বিড়ালটি গ্রহণের সময় বাকি ৬০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু বাসায় আনার পর বিড়ালটি অসুস্থ হয়ে পড়ে।

সানিলা জাহান জুঁই বলেন, বিড়ালটি কেনার সময় শর্ত ছিল এটি সুস্থ হতে হবে এবং তাঁর বাসায় থাকা মাদি বিড়ালের সঙ্গে মিল (ম্যাচিং) থাকতে হবে। গত ১৮ ফেব্রুয়ারি বিড়ালটি বাসায় আনার পর দেখা যায় এটি অসুস্থ এবং বাসায় থাকা বিড়ালের সঙ্গে মিলও হচ্ছে না। বিষয়টি জানিয়ে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিড়াল ফেরত নিতে এবং টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
সানিলা জাহান জুঁই অভিযোগ করেন, বিক্রেতারা তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় আজ বুধবার বিক্রেতাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীর আইনজীবী হাবিবুর রহমান জানান, বিড়াল বিক্রেতাদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে তাঁরা যদি বিড়ালটি ফেরত নিয়ে জুঁইয়ের টাকা ফেরত না দেন, তবে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে বিড়াল বিক্রেতাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া পাওয়া যায়নি।

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় উত্তেজিত জনতা র্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠে একটি ইফতার মাহফিল...
১১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দোকানের চাবি ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনায় চাঁদার দাবিতে সাবেক নৌবাহিনীর সদস্য মো. রুহুল কুদ্দুস রুবেলকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাতে খালিশপুর প্লাটিনাম তৈয়াবা কলোনি ২ নম্বর গেটে ঘটনাটি ঘটে। আহত নৌবাহিনীর সদস্য ওই এলাকার বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগে
আত্রাইয়ে মদ্যপানে নাইম ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে