
স্থগিত হওয়া খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্রুত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য দ্বিবার্ষিক নির্বাচনের দাবি জানিয়েছেন খুলনা ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা।
আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে চেম্বারের পরিচালক প্রার্থী এম বদরুল আনাম খান বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ২ জানুয়ারি আব্দুল হাই মো. আনাসকে খুলনা চেম্বারের প্রশাসক নিয়োগ দিয়ে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়; কিন্তু নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়নি।
এরপর গত ৩০ ডিসেম্বর বিতান কুমার মণ্ডল নতুন প্রশাসক হিসেবে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব নেওয়ার পর ৪০০ সদস্যের অন্তর্ভুক্তি বিষয়ে নতুন প্রশাসকের কাছে সাধারণ ব্যবসায়ীরা লিখিত অভিযোগ দাখিল করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এরপর মো. আরিফুল ইসলামকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করে একটি নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। চলতি বছরের ৭ এপ্রিল বাণিজ্য সংগঠনটি আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নির্বাচন করার জন্য নির্দেশনা দেয়। বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি ও স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন সময়সাপেক্ষ হওয়ায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নির্বাচন স্থগিত করেন এবং পরে পদত্যাগ করেন।
পরে গত ৩০ এপ্রিল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সাইদ মো. মঞ্জুর আলম খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে ৫ মে মো. শাহীনুজ্জামানকে (পরিচালক-উপসচিব, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, খুলনা) চেয়ারম্যান নিয়োগ করে একটি নতুন নির্বাচন বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ড গত ২০ মে নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে আইনি জটিলতার কারণে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন বোর্ড নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান অপু, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম তুহিন, আবু সাঈদ শেখ প্রমুখ।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৬ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে