
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি গাড়িতে রামদা, লম্বা ছুরি নিয়ে হামলা চালায় চার-পাঁচজন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের ছোট দারোগার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটে। এ সময় গাড়িতে ভাঙচুর চালিয়ে ভেতরে ঢুকতে না পেরে জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়।
ঘটনার শিকার মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, সড়কে ঢাকামুখী লেনে জ্যামের কারণে থেমে থেমে গাড়ি চলছিল। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীতাকুণ্ডের টেরিয়াল বাজারে হাইওয়ে থানার সামনে তাঁর গাড়িতে এই হামলা চালানো হয়। ডাকাতির উদ্দেশ্যে গাড়ির দরজা খোলার চেষ্টা চালায় তারা। একই সময়ে পেছনের কয়েকটি গাড়িতে ডাকাতি করে যাত্রীদের মালামাল কেড়ে নেয় তারা।
আবদুর রহমান ঈশান আরও বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে চলে এসেছি। পরে পুলিশ এসে কাউকে আটক করেছে কি না, জানি না। রাতবিরাতে মহাসড়কে চলাচল অনিরাপদ হয়ে ওঠায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মনে। হাইওয়ে থানার পাশে এ ধরনের গণডাকাতির মতো ঘটনায় আতঙ্কিত যাত্রীসাধারণ।’
ঈশান বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে জানে বেঁচে ফিরেছি। কয়েক দিন পরপর এজাতীয় ঘটনা ঘটে। থানা-পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ‘ডাকাতির মতো কোনো ঘটনার খবর পাইনি। সড়কে জ্যাম থাকায় পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে