Ajker Patrika

মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল জব্দ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল জব্দ
জব্দ করা জ্বালানি তেল। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি করায় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মো. আব্দুল মান্নানের বাড়ি থেকে প্রায় ৯০০ লিটার অকটেন জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ৪০ লিটার ডিজেল অবৈধভাবে মজুতের দায়ে ফিরোজ নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ‘রাজ ট্রেডার্স’-এ অতিরিক্ত দামে পেট্রল বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা ও‌ সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ভ্যান্সকে ছাড়াই ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল, আলোচনা চলতে পারে ১৫ দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত