Ajker Patrika

সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 
সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডিমলা তিস্তা নদীর তুহিন বাঁধ সড়ক পাকাকরণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেচ প্রকল্পের ডালিয়া ক্যানেল থেকে পূর্ব বাইশপুকুর মসজিদ পর্যন্ত সড়কে এ মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পাকাকরণের কাজে অনিয়ম চলছে। নিয়ম অনুযায়ী যেখানে অর্ধেক বালু দেওয়ার কথা, সেখানে তিন ভাগে মাটি ও এক ভাগ বালু মিশিয়ে কাজ করা হচ্ছে। মূলত মানসম্মত কোনো উপাদান বা খোয়া সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না।

তাঁরা আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদ করলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় লোকজনকে মিথ্যা মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা চলছে।

বক্তারা অবিলম্বে চলমান এই অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি জানান। একই সঙ্গে মানসম্মতভাবে তুহিন বাঁধ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত