
রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী যুবদলের নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় চার মাস পর হত্যায় ‘সরাসরি অংশ নেওয়া’ দুই শুটারকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাশেদ ওরফে লোপন (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু (৪০)। আজ শুক্রবার মিরপুরে র্যাব-৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে লোপন এবং উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে কাল্লুকে গ্রেপ্তার করা হয়। খুনের ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। দেশ ছাড়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে ঢাকায় এসে ধরা পড়েন।
র্যাব আরও বলেছে, গ্রেপ্তার লোপনের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে অংশগ্রহণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। তারা সিসিটিভি ফুটেজ দেখে নিজেদের শনাক্ত করেছেন বলেও দাবি করা হয়েছে।
র্যাবের ভাষ্য, গ্রেপ্তার দুজন পেশাদার শুটার। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় পল্লবীর পুরোনো থানার কাছে একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে যুবদল নেতা কিবরিয়াকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনা পল্লবী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। হামলাকারীরা পালানোর সময় জনি ভূঁইয়া (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল উপস্থিত জনগণ।
ঘটনার পরদিন এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (৩০) এবং হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন মো. সুজন ওরফে বুকপোড়া সুজনকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব-৪। সে সময় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারের লড়াইকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে কিবরিয়াকে হত্যা করা হয়। এতে বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছিল।
সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের আইনের আওতায় আনতে ছাঁয়াতদন্ত চলছিল। একপর্যায়ে জানা যায়, পলাতক দুই শুটার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে চারটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও গণনাট্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
১০ মিনিট আগে
ঈদের ছুটি শেষে আজ শুক্রবার সকালে মধুপুর বাসস্ট্যান্ডে রাজধানীমুখী জনতার ঢল নামে। দুপুরের মধ্যেই মধুপুর ও ধনবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত সব গাড়িই যাত্রী নিয়ে চলে যায়। এরপর গাড়ির সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা...
১৬ মিনিট আগে
হবিগঞ্জে গভীর রাতে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের লম্বাবাঁক এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৪টা) পর্যন্ত ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশি পাহারায় রয়েছে।
২৩ মিনিট আগে