
হবিগঞ্জে গভীর রাতে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের লম্বাবাঁক এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৪টা) পর্যন্ত ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশি পাহারায় রয়েছে।
এদিকে মিজান নামের এক ব্যক্তি ট্রাকগুলো ছাড়িয়ে নিতে জোর চেষ্টা চালান। একপর্যায়ে চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তিনি সরে যান। পুলিশ চালকদের কাছ থেকে ট্রাকের চাবি হেফাজতে নিয়েছে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গভীর রাতে নদ থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদের তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখন পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
ওসি আরও জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে তিনি জানান, ট্রাকগুলো ছাড়িয়ে নিতে কেউ তদবির করছে না।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
২ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
২ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৩ ঘণ্টা আগে