
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে স্বতন্ত্র কাঠামো নিশ্চিতের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাঁরা বিক্ষোভ করেন। এ সময় দাবি আদায়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকায় লংমার্চ কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র টি এইচ ইরান। গত আড়াই মাস ধরে লাগাতার কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠন এবং প্রতিটি সরকারি প্রকৌশল কলেজের একাডেমিক স্বতন্ত্রতা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সময়োপযোগী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
এ সময় আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ‘গত আড়াই মাস ধরে আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের এক দফা দাবি আমরা স্বতন্ত্র কাঠামো চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের নানা সমস্যা রয়েছে। ঢাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও কর্ণপাত করেনি। কিছু দিন আগে আমরা সড়ক অবরোধ করায় পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। এ জন্য আমরা নগরীতে বিক্ষোভ মিছিল করি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করা হবে। আমরা পরের অধীনে আর থাকতে চাই না।’
এর আগে তাঁরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে