
‘মেঘনা নদী দেব পাড়ি কল ওয়ালা এক নাইয়ে’—কালের সাক্ষী হয়ে থাকা কালজয়ী এই পঙ্ক্তির রচয়িতা, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন প্রখ্যাত এই কবি। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকায় জন্ম নেওয়া শামসুর রাহমানের পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।
কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নাগরিক জীবনের টানাপোড়েন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ তাঁর কবিতা বাংলা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ‘আসাদের শার্ট’, ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’, ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’র মতো বহু অমর কবিতা আজও বাঙালির জাতীয় চেতনায় জাগ্রত।
দীর্ঘ সাহিত্যজীবনে ষাটের বেশি কাব্যগ্রন্থের পাশাপাশি উপন্যাস, গল্প, ছড়া, শিশুসাহিত্য, প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাঁর লেখনীতে একাধারে প্রেম, মানবতাবাদ ও নগরজীবনের একাকিত্ব যেমন ফুটে উঠেছে, তেমনই সোচ্চার হয়েছে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও রাজনৈতিক প্রতিবাদ।
সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি শামসুর রাহমান বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
মৃত্যুর দুই দশক অতিক্রম করলেও কবির সৃষ্টি আজও নতুন প্রজন্মকে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে। মহাকালের আবর্তে কবি বিদায় নিলেও তাঁর অবিনশ্বর সাহিত্যকর্মের মাধ্যমে তিনি অমর হয়ে আছেন কোটি পাঠকের হৃদয়ে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১৮ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
৩১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩৫ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪২ মিনিট আগে