Ajker Patrika

রাউজানে ১২০ লিটার চোলাই মদসহ ইউনিয়ন বিএনপি নেতার ছেলে আটক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
রাউজানে ১২০ লিটার চোলাই মদসহ ইউনিয়ন বিএনপি নেতার ছেলে আটক
পুলিশের হাতে আটক সাইদুর রহমান সাদ্দাম (৩৫)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আজ বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক সাইদুর রহমান সাদ্দাম স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাহ মাঠের সামনে ইটের সলিং রাস্তা থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, সাইদুর রহমান সাদ্দামের হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০টি স্যালাইনের প্যাকেটে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দায়িত্ব পালনরত পুলিশ তাঁর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাঁকে মাদকসহ হাতেনাতে আটক করেছে।

এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুকের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত