
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর ভাশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আলাল (৪০)। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ভুক্তভোগী ওই নারীকে বাড়িতে একা পেয়ে তাঁর স্বামীর বড় ভাই (ভাশুর) কৌশলে ঘরে ঢোকেন। পরে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্ত তাঁকে রেখে পালিয়ে যান। এই ঘটনায় ভুক্তভোগী গত রোববার রাতে আড়াইহাজার থানায় মামলা করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘ধর্ষণ মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিনমজুর মন্টু মিয়া। কিডনির দাম ঠিক হয়েছিল ১০ লাখ টাকা। তাঁর কাছ থেকে কিডনি নেওয়া হয়েছে। তবে বিনিময়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। মন্টু মিয়া বললেন, ‘দালালেরা মোটে ৫০ হাজার টাকা হাতে দিয়ে আমার শরীরের...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে খাল পুনঃখননের কাজ শেষ করতে পারেনি প্রশাসন। উপজেলা দুটিতে পৌনে ৬ কিলোমিটার খাল পুনঃখননের কথা ছিল। কিন্তু হয়েছে ১ দশমিক ৩৯০ কিলোমিটার। ফলে অব্যবহৃত প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা সরকারের কোষাগারে ফেরত পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে যমুনা নদীর শহড়াবাড়ী বাঁধে ১০০ মিটার অংশ ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই ভাঙন দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বালুভর্তি জিও টেক্স বস্তা ও জিও টিউব ব্যাগ পানিতে ফেলে স্পার রক্ষার চেষ্টা করা হচ্ছে। এর আগে ১২ জুলাই স্পারের ৩০ মিটার ধসে যায়।
১ ঘণ্টা আগে
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬ অনুযায়ী দ্রুত বিধিমালা প্রণয়ন এবং ক্ষতিকর ই-সিগারেট ও নিকোটিন পাউচের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটি বলেছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের...
৪ ঘণ্টা আগে