
১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
র্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
সকালে সালমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ক্ষমতার অপব্যবহারপূর্বক পরস্পর যোগসাজশে প্রতারণা ও আলিয়াতির মাধ্যমে ভুয়া এলসি খুলে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকা থেকে টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুদক পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করেন।
ত বছর ৩ নভেম্বর সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা এবং অন্যদের বিরুদ্ধে দুদক সদর দপ্তরে এই মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামে একটি নবসৃষ্ট প্রতিষ্ঠান যার নামে আমদানি-রপ্তানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি করে ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাৎ করে ওই অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে লেয়ারিং করেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় মামলাটি রুজু করা হয়।
রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ারসহ আরও অনেকে এই মামলার আসামি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত ও প্রকৃত মদদদাতাদের সম্পর্কে তথ্য উদঘাটন, আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ বের করা, পাচার সংক্রান্ত তথ্য উদঘাটন এবং পাচার করা অর্থ উদ্ধারের জন্য সালমান এফ রহমানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাময়িক বরখাস্তকৃত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
৪ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
৮ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
১৩ মিনিট আগে
অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
১৯ মিনিট আগে