চট্টগ্রামের পতেঙ্গায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এই ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার অভিযুক্ত ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি পটিয়া উপজেলায় হলেও তিনি নগরের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন। পুলিশ বলছে, পতেঙ্গার খেজুরতলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। সেখান থেকে চাকরিচ্যুত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।
এ বিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘শিশুটিকে ইব্রাহীম প্রাইভেটে ধর্মীয় শিক্ষা দিতেন। সে সকালে তাঁর কাছে পড়তে গেলেও গত কয়েক দিন ধরে রাতে আসতে বলা হয়। বুধবার রাতে ওই শিশু তাঁর কাছে পড়তে যায়। সে সময় তিনি শিশুটিকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ।’
ঘটনার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় শিশুটির পরিবার বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান এসআই ইমরান হোসেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে