
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামের এক কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর বাজার এলাকায় সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাষী সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং মুরাদনগরের ওই বাসায় একাই বাস করতেন।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন চাষী সাইফুল ইসলাম।
প্রতিবেশীরা জানান, গত রোববার শিক্ষার্থীরা তাঁকে খুঁজতে এসে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে তারা ফিরে যায়। আজ দুপুরের দিকে বাসা থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে প্রবেশ করে কলেজশিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, ৫ মার্চ সাইফুল ইসলাম কলেজে এসে ক্লাস নিয়েছিলেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। মাঝেমধ্যেই তিনি কাউকে কিছু না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন।
বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দুটি দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করে। লাশে পচন ধরায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ।

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।
৬ মিনিট আগে
ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বেলা ১১টার দিকে পূর্বধলার ছোছাউড়া এলাকায় হ্যান্ডট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মো. সজুদুল হক নিহত হন। মোটরসাইকেলের আরও দুই আরোহী মোফাজ্জল হোসেন ও আনাস গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হয়...
৪০ মিনিট আগে
ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া (৪৮) মারা গেছেন। আজ রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে