
টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের মাত্র কয়েক ঘণ্টা পর বাসরঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত আয়নাল ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ী আয়নাল হকের প্রথম স্ত্রী গত জুলাই মাসে দুই সন্তান রেখে চলে যান। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামের এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন আয়নাল। কিন্তু বাসরঘরে যাওয়ার পরপরই তিনি হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। স্বজনেরা তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আনন্দের পরিবেশ মুহূর্তেই শোকাবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (এফএএসএস) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘এমপ্যাথি, টলারেন্স অ্যান্ড সোশ্যাল কোহেশন: বিল্ডিং আ বেটার সোসাইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৭ মিনিট আগে
নিয়মবহির্ভূতভাবে স্ত্রী ও নিজের নামে দুটি ডিলারশিপ নিয়েছেন তিনি। তাঁরা দুজনই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, যা ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালার’ সুস্পষ্ট লঙ্ঘন। তার ওপর নিজের বীজের দোকান থেকে ভুট্টার বীজ না কিনলে কৃষকদের কাছে...
৩৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
১ ঘণ্টা আগে