
বাগেরহাটের চিতলমারীতে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজ থেকে অবৈধভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মো. রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘মের্সাস রোহা এন্টারপ্রাইজের মালিক মো. রিয়াদ মুন্সি লাইসেন্স অনুযায়ী ৪০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখতে পারবেন। কিন্তু তিনি ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার মজুত করে রেখেছেন। এগুলোর মধ্যে ১৭৪টি পূর্ণ সিলিন্ডার ও ১ হাজার ৮৬৮টি খালি। এত সিলিন্ডার মজুত রাখার সঠিক ব্যাখ্যা তিনি আমাদের দিতে পারেননি। তা ছাড়া জব্দ করা অনেক সিলিন্ডারের মেয়াদ শেষ হয়েছে। এগুলো সরাসরি কোম্পানি থেকে আনার কথা। কিন্তু উনারা বাইরে থেকে রিফিল করান। আমরা পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছি। ৪০টি সিলিন্ডার বাদে অন্য সিলিন্ডারগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।’
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দ করা সিলিন্ডারগুলো থানায় এনে রাখা হয়েছে। সাজা পারোয়ানা মূলে প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
৮ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২৪ মিনিট আগে
ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ মো. সোহাগ (২৮) ও মো. হান্নান মণ্ডল (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোসাইবাড়ী গুচ্ছগ্রাম ও পূর্ব গুয়াডহরী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে