
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
রাজধানী বিজয়নগর কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি বলেন, বেলা আড়াইটার পরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর বাঁ কানের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতে দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আগামীকাল বুধবার থেকে আগামী রোববার পর্যন্ত এই অভিযান চলবে। আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
৬ মিনিট আগে
চট্টগ্রামে চাঁদা না পেয়ে ইউনুছ মিয়া নামের এক প্রবাসীকে জখম করার অভিযোগে চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেনের আদালত এই আদেশ দেন।
৩৬ মিনিট আগে
বরিশালের কালাবদর নদীতে কোস্ট গার্ডের অভিযানে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে বরিশালের মেহেন্দীগঞ্জ ও ভোলা সদর উপজেলার সীমানাঘেঁষা কালাবদর নদীসংলগ্ন একটি খালের মধ্যে হামলাটি হয়। মৎস্য অধিদপ্তর ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, অধিদপ্তরকে না জানিয়ে কোস্ট গার্ড নিয়মবহির্ভূতভাবে অভিযানে
১ ঘণ্টা আগে
রাজধানীর কাফরুল থেকে ৭০ লাখ টাকা মূল্যের মদ-বিয়ারসহ আদিল হায়দার সেলিম (৫৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
১ ঘণ্টা আগে