সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টুলটুলি নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রেলগেট ওভারপাস এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর বাড়ি উপজেলার নয়নগাতী গ্রামে। তিনি ওই গ্রামের আজহার আলীর মেয়ে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কে আলম এশিয়া নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
৩ মিনিট আগে
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হলো মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। এ গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে ফোরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে।
৭ মিনিট আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে করা মামলায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
১২ মিনিট আগে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালক ছিদ্দিক মিয়াজী (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগে