
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়র প্রার্থী হিসেবে এম আনোয়ার হোসেন সিকদারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির বরিশাল মহানগর কমিটির সদস্যসচিব।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বরিশাল নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনোয়ার সিকদারের নাম ঘোষণা করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির পক্ষ থেকে আমাদের সমর্থনে যিনি মেয়র প্রার্থিতা করবেন, যিনি জনগণের পক্ষে এই গ্যাস, বিদ্যুতের আন্দোলনের নেতৃত্ব দেবেন, তিনি হলেন এম আনোয়ার হোসেন সিকদার।’
এ সময় নাহিদ ইসলাম আনোয়ারকে হাত উঁচু করে নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বলেন, ‘ওনাকে (আনোয়ার) বরিশাল নগর থেকে চাঁদাবাজি, দখলদারি নির্মূল করতে হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন সিকদার ১৯৮৯-৯০ সালের দিকে ছাত্রশিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বিদেশে চলে যান এবং দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থান করেন। সরকার পতনের পর দেশে ফিরে এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।
নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আনোয়ার হোসেন জানান, তাঁর জন্ম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার দেউলি গ্রামে। গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কলসকাঠি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি।
আনোয়ার বলেন, তিনি মূলত একজন প্রবাসী এবং সিঙ্গাপুরে তাঁর ব্যবসা রয়েছে। বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ড ও রূপাতলী হাউজিং এলাকায় তাঁর বাসা রয়েছে।
রাজনীতিতে নিজের সম্পৃক্ততার বিষয়ে আনোয়ার বলেন, নব্বইয়ের দশকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের দায়িত্বশীল পদে ছিলেন তিনি।
এদিকে এনসিপির প্রার্থী ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার। তিনি বলেন, ‘কোথায় চাঁদাবাজি হয়? তারা কি প্রমাণ দেখাতে পারবে? কেবল স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছে এনসিপি। তারা যাকে প্রার্থী দিয়েছে, তাকে জনগণ কতটা চেনে, সেটাও দেখার বিষয়।’

হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতা, বিজিবি সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় আটকের পর জুয়া আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে ছেলেকে স্কুল থেকে নিয়ে স্ত্রীসহ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সালেকিন ফেরদৌস। পথে চাঁদার দাবিতে মোটরসাইকেলের গতি রোধ করে বখাটেরা। দিতে অস্বীকৃতি জানালে তারা সালেকিনের ওপর তাণ্ডব চালায়।
১৮ মিনিট আগে
জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের জামাল হোসেন। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ প্রতিষ্ঠা করেন। সেই সুপারশপেই গতকাল বুধবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় গুলি চালায় সন্ত্রাসীরা।
১ ঘণ্টা আগে