
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৩৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাজার এলাকায় পানির উৎসের সংকট থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী সহযোগিতা করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ফার্মেসি, জুতা, প্রসাধনী, কাপড়, সেলুন ও স্বর্ণের দোকান রয়েছে। এতে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেন।

নতুন বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, ‘রাত ৩টার দিকে আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।’

শামছুন্নাহার ১৯৪৮ সালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া গ্রামে। তাঁর বাবা মরহুম আব্দুল মান্নান শোলাকিয়া অ্যাগ্রিকালচার ফার্মের সুপারিনটেনডেন্ট ছিলেন।
১৩ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তির গণমাধ্যমে পাঠানো খুদে বার্তার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন কিবরিয়া হত্যা মিশনে অংশগ্রহণকারী শুটার। বিদেশি রিভলবার, গুলিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
১ ঘণ্টা আগে
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে