Ajker Patrika

আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ দিচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

চাকরি ডেস্ক 
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ দিচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা: প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা আবশ্যক। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে, তবে অভিজ্ঞতা প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বেতন ও সুবিধা

নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, উৎসব বোনাস, লাভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, বিদেশ ভ্রমণের সুযোগ, গ্রুপ ইন্স্যুরেন্স, টি/এ ও ডি/এসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন নির্ধারিত প্ল্যাটফর্মে।

আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত